Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় প্রবাসীদের অবৈধ গাড়ি জব্দ অভিযান শুরু…

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ২১:০৭

মালয়েশিয়ায় প্রবাসীদের অবৈধ গাড়ি জব্দ অভিযান শুরু…

মালয়েশিয়ায় প্রবাসীদের অবৈধ গাড়ি জব্দের অভিযান চলছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত নেগেরি সেম্বিলানে বিদেশিদের চালানো ৩ হাজার ৭৪১টি যানবাহন পরীক্ষা করে ৪৯৮টি জব্দ করেছে কর্তৃপক্ষ। এ সময় ২ হাজার ৪২২টি গাড়ির বিরুদ্ধে সমন এবং ২৮৮টি নোটিশ দেওয়া হয়েছে।

জব্দ করা যানবাহনের মধ্যে রয়েছে মোটরসাইকেল, গাড়ি ও ৩৬টি পণ্যবাহী যান।কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক বিদেশি রুটি, আইসক্রিম বিক্রি কিংবা ঘাস কাটার কাজে এসব যানবাহন ব্যবহার করেন। তাঁদের অনেকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই এবং গাড়ির রোড ট্যাক্সের মেয়াদও শেষ।

এদিকে, মালয়েশিয়ায় বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ির বিমা নেই, এমনকি নেই বৈধ রোড ট্যাক্সও, এমন সব গাড়ি চালানোর অভিযোগে চারটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে সড়ক পরিবহন বিভাগ। 

১৪ অক্টোবর মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যে এ অভিযান চালানো হয়। মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, জব্দ করা গাড়িগুলি ছিলো বিলাশবহুল।  

গাড়িগুলো চালাচ্ছিলেন ৩০ থেকে ৪০ বছর বয়সী বাংলাদেশ, পাকিস্তান, চীন ও মিয়ানমারের নাগরিকেরা। তাঁদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বিমা ছিল না। গাড়িগুলোর রোড ট্যাক্সও বৈধ ছিল না বলে জানিয়েছেন রাজ্যের সড়ক পরিবহন বিভাগের কর্মকর্তারা। 

Logo