Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হলো ১৩০ বিদেশিকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৯:১০

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হলো ১৩০ বিদেশিকে

মালয়েশিয়ায় শুধু গ্রেপ্তার অভিযান নয়, আটক কেন্দ্র থেকে শত শত প্রবাসীকে ফেরত পাঠানো হচ্ছে। 

মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস অভিবাসন আটক কেন্দ্র থেকে অক্টোবরের প্রথম সপ্তাহে ১৩০ জন বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৯ জন বাংলাদেশি রয়েছেন। ১২ অক্টোবর জোহর রাজ্য অভিবাসন বিভাগ এ তথ্য জানিয়েছে।

বিভাগের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ১৩০ জনের মধ্যে ১০২ জন ইন্দোনেশিয়ার, ১০ জন ভারতের, ৯ জন বাংলাদেশের, ৩ জন চীনের এবং ২ জন সিঙ্গাপুরের নাগরিক। এছাড়া কেনিয়া, মরক্কো, শ্রীলঙ্কা ও ইয়েমেনের একজন করে নাগরিক রয়েছেন।

তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ ও ২ এবং নৌপথে নিজ দেশে পাঠানো হয়।

অভিবাসন বিভাগ জানায়, বিভিন্ন অপরাধে কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এসব ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত তারা মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।

বিভাগ আরো জানিয়েছে, দেশে ফেরানোর টিকিটের খরচ আটক ব্যক্তির নিজস্ব সঞ্চয়, পরিবারের সহায়তা কিংবা বিশেষ ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বহন করে। এ প্রক্রিয়ায় কোনো ‘সেবা ফি’ নেওয়া হয়নি।

Logo