Logo
×

Follow Us

অন্যান্য

বিদেশে বসেই ব্যাংক হিসাব খুলতে পারবেন প্রবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৬:০১

বিদেশে বসেই ব্যাংক হিসাব খুলতে পারবেন প্রবাসীরা

বিদেশে বসেই অনলাইনে বাংলাদেশের ব্যাংক হিসাব খোলা ও পরিচালনা করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি জমা টাকা ও এর বিপরীতে অর্জিত মুনাফা বিদেশে নেওয়া, দেশে বিনিয়োগ এবং জমার বিপরীতে ঋণ নেওয়ার সুযোগও পাবেন তারা।

বাংলাদেশ ব্যাংক অনিবাসী বাংলাদেশিদের জন্য নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্টের নিয়মে এই পরিবর্তন এনেছে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসীরা অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত বাণিজ্যিক ব্যাংকেও এ হিসাব খুলতে পারবেন। সঞ্চয়ী, চলতি ও মেয়াদি আমানত; এই তিন ধরনের হিসাবের মধ্যে যে কোনোটি বেছে নেওয়া যাবে।

অনলাইন ও ই-ব্যাংকিংয়ের মাধ্যমে বিদেশ থেকেই হিসাব খোলা ও পরিচালনা করা যাবে। বিদেশে উপার্জিত অর্থ ব্যাংক, এক্সচেঞ্জ হাউস বা মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের মাধ্যমে এই হিসাবে জমা রাখা যাবে।

এ হিসাবের টাকা দেশে ব্যক্তিগত প্রয়োজনে খরচ, অন্য ব্যাংক হিসাবে স্থানান্তর এবং সরকার অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে। জমা টাকা জামানত রেখেও ঋণ নেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের লক্ষ্য প্রবাসীদের সঞ্চয় নিরাপদ রাখা, দেশে বিনিয়োগ বাড়ানো এবং বৈধ পথে অর্থ ব্যবহারে উৎসাহ দেওয়া।

Logo