সৌদির জুবাইলে ফ্লাইবুর্জ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম শাখার উদ্বোধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৬:৫৩
সৌদি আরবের পূর্বাঞ্চলের বাংলাদেশি অধ্যুষিত আল জুবাইলে সৌদি বিজনেস কনসালট্যান্ট ফ্লাইবুর্জ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কোম্পানির নবম শাখার উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় ধাওয়া সেন্টারে কেক ও ফিতা কেটে জুবাইল নবম ব্রাঞ্চের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, তরুণ উদ্যোক্তা মোহাম্মদ সাইফুল্লাহ। আরো উপস্থিত ছিলেন শেখ আব্দুল্লাহ আল হাদী, আলামিন মুনশী, ইব্রাহিম রনি, মাসুদ আলম, মোহাম্মদ আবুল বশিরসহ আরো অনেকে।
উদ্বোধনকালে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই প্রতিষ্ঠানে প্রবাসীরা ইনভেস্টমেন্ট লাইসেন্স সংক্রান্ত সেবা, বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট, ইকামা-সংক্রান্ত বিভিন্ন সেবাসহ যাবতীয় সব ধরনের অনলাইন সেবা পাবেন।
ফ্লাইবুর্জ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কোম্পানিতে বহু প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে প্রবাসীদের আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করার প্রত্যয় ব্যক্ত করেন কুমিল্লার কৃতীসন্তান মোহাম্মদ সাইফুল্লাহ। এ সময় আল জুবাইলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এর আগে উপস্থিত সব প্রবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
মুখলেছুর রহমান অভি, সৌদি থেকে
logo-1-1740906910.png)