Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের জন্য এনআরসিটিএ হিসাব সহজ করল বাংলাদেশ ব্যাংক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৯

প্রবাসীদের জন্য এনআরসিটিএ হিসাব সহজ করল বাংলাদেশ ব্যাংক

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) পরিচালনার নিয়মে নতুন সুবিধা যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রবাসীরা এখন আরো সহজে দেশে ব্যাংকিং সেবা গ্রহণ, বিনিয়োগ এবং অর্থ স্থানান্তরের সুযোগ পাবেন।

নতুন ব্যবস্থায় শুধু অফশোর ব্যাংকিং ইউনিট নয়, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও এনআরসিটিএ হিসাব খোলা যাবে। ফলে প্রবাসীদের জন্য হিসাব পরিচালনার সুযোগ আগের তুলনায় আরো বিস্তৃত হয়েছে।

প্রবাসীরা তাদের প্রয়োজন অনুযায়ী তিন ধরনের এনআরসিটিএ হিসাব খুলতে পারবেন:

- সঞ্চয়ী হিসাব

- চলতি হিসাব

- মেয়াদি আমানত হিসাব

- বিদেশ থেকে পাঠানো অর্থ জমা রাখা যাবে

এই হিসাবে বিদেশ থেকে ব্যাংক, এক্সচেঞ্জ হাউস বা মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে পাঠানো অর্থ জমা রাখা যাবে।

এছাড়া প্রবাসীদের নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাব থেকে স্থানান্তর করা অর্থও এনআরসিটিএ হিসাবে রাখা যাবে।

এনআরসিটিএ হিসাবের অর্থ ব্যবহার করে:

- দেশে ব্যক্তিগত ও পারিবারিক খরচ মেটানো

- অন্য ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর

- অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে।

- জমা অর্থ জামানত হিসেবে ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগও থাকবে।

- সুদ বা মুনাফাসহ বিদেশে অর্থ পাঠানো যাবে

হিসাবে জমাকৃত মূল অর্থের পাশাপাশি অর্জিত সুদ বা মুনাফাও বিদেশে পাঠানো যাবে। ফলে প্রবাসীরা তাদের সঞ্চয় ও বিনিয়োগের অর্থ সহজে দেশে-বিদেশে ব্যবস্থাপনা করতে পারবেন।

নতুন নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো প্রবাসীদের জন্য:

- অনলাইনে হিসাব খোলা

- ই-ব্যাংকিং সেবা

- ডিজিটাল লেনদেন সুবিধা চালু করতে পারবে।

সংশ্লিষ্টরা বলছেন, এনআরসিটিএ মূলত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বিশেষ ব্যাংকিং ব্যবস্থা, যার মাধ্যমে তারা বিদেশে আয় করা অর্থ নিরাপদে দেশে জমা রাখতে, বিনিয়োগ করতে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন।

Logo