মালয়েশিয়ার আপডেট
মালয়েশিয়ার সেলেঙ্গরে বিচারের কাঠগড়ায় ৪৭ বাংলাদেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ২০:৪৭
মালয়েশিয়ার সেলেঙ্গরের সেমেনিয়িহ শহরের সেকশন টিএটিআই আদালতের কাঠগড়ায় ৪৭ জন বাংলাদেশি। ৭ অক্টোবর আদালতে এই ৪৭ জনসহ ১৩২ জনকে হাজির করা হয়। বিচারে তাদের তিন মাসের জেল পড়ে শোনান বিচারক।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইন শৃঙ্খলাবাহিনীর অভিযানে এদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছিল। এই ১৩২ জনের মধ্যে ১জন বাদে বাকি ১৩১ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের তিন মাসের জেল হয়েছে।
সেই একজনকে জরিমানা করা হলেও তিনি কোন দেশের তা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, এই ৪৭ বাংলাদেশির প্রায় সবারই সাজা হয়েছে। কিন্তু কী কারণে, কোন অভিযোগের বিচারে তাদের সাজা হয়েছে তা জানানো হয়নি।
তবে সাম্প্রতিক অভিযানের ধরন দেখে আন্দাজ করা যায় যে তাদের সবারই হয়তো বৈধ ভ্রমণ নথি বা বৈধ ওয়ার্ক পারমিট না থাকা অথবা ওভারস্টে করার কারণে গ্রেপ্তার হয়ে থাকতে পারেন।
পরে তাদের সাজা ভোগের জন্য কাজাং কারাগারে পাঠানো হয়েছে।
logo-1-1740906910.png)