Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর

মালয়েশিয়ায় নেপালি কর্মীর ঢল, বাংলাদেশ কি হারাচ্ছে শ্রমবাজার?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৮:৫৩

মালয়েশিয়ায় নেপালি কর্মীর ঢল, বাংলাদেশ কি হারাচ্ছে শ্রমবাজার?

মালয়েশিয়ায় নেপালি কর্মীদের যেন ঢেউ লেগেছে। নেপালের সংবাদমাধ্যম মাইরিপাবলিকার প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজারে নেপালি কর্মীদের প্রবেশ এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে। 

নেপালের ডিপার্টমেন্ট অব ফরেন এমপ্লয়মেন্টের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ১ লাখ ৩২ হাজার ৬৪৬ জন নেপালি কর্মী মালয়েশিয়ায় যাওয়ার জন্য শ্রম অনুমোদন পেয়েছেন। এর মাধ্যমে মালয়েশিয়া ছিল নেপালের দ্বিতীয় বৃহত্তম বিদেশি শ্রমবাজার। 

এর ধারাবাহিকতা দেখা গেছে নতুন অর্থবছরের প্রথম মাসেও। মাইরিপাবলিকার আরেক রিপোর্টে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসে ১২ হাজার ৪৯৮ জন নেপালি মালয়েশিয়ার জন্য শ্রম অনুমোদন পেয়েছেন। ওই মাসে সংযুক্ত আরব আমিরাতের পর মালয়েশিয়াই ছিল নেপালিদের দ্বিতীয় প্রধান গন্তব্য। 

অর্থাৎ, মালয়েশিয়ার শ্রমবাজারে নেপালের কর্মী যাওয়া অব্যাহত থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ থেকে নতুন কর্মী পাঠানোর প্রক্রিয়া এখনো স্বাভাবিক হয়নি। ফলে মালয়েশিয়ায় কাজের অপেক্ষায় থাকা হাজারো বাংলাদেশি কর্মীর মধ্যে অনিশ্চয়তা বাড়ছে।

ফলে প্রশ্ন উঠেছে বাংলাদেশের জন্য দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ এই শ্রমবাজারে অন্য দেশগুলো যখন সুযোগ ধরে রাখছে, তখন বাংলাদেশ কি ধীরে ধীরে বাজারটি হারানোর ঝুঁকিতে পড়ছে?

Logo