Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপ অভিবাসনের খবর

ইতালিতে কাজের সুযোগ, যেতে পারবেন বাংলাদেশিরাও

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৬:০৭

ইতালিতে কাজের সুযোগ, যেতে পারবেন বাংলাদেশিরাও

ইতালিতে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। ২০২৭ সালে দেশটি প্রায় ১ লাখ ৬৬ হাজার বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে। ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নেওয়া হবে, আর যোগ্য দেশের তালিকায় রয়েছে বাংলাদেশও।

এর মধ্যে কৃষি ও পর্যটন খাতে মৌসুমি কাজের জন্য ৮৯ হাজার, বিভিন্ন অমৌসুমি চাকরির জন্য ৭৬ হাজার ২০০ এবং স্বনিয়োজিত কাজের জন্য ৬৫০টি কোটা রাখা হয়েছে। অমৌসুমি কোটার মধ্যে ১৪ হাজার রয়েছে পরিবারভিত্তিক পরিচর্যা বা কেয়ারগিভিং কাজের জন্য। এখন প্রশ্ন হলো আবেদন করবেন কীভাবে? প্রথমে ২৩ অক্টোবর ২০২৬ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত পোর্টালে আবেদন প্রাক-পূরণ করা যাবে। এরপর ২০২৭ সালে শুরু হবে চার ধাপের ‘ক্লিক ডে’।

কৃষি খাতের জন্য ১২ জানুয়ারি, পর্যটন খাতের জন্য ৯ ফেব্রুয়ারি, অমৌসুমি চাকরির জন্য ১৬ ফেব্রুয়ারি এবং কেয়ারগিভিং কাজের জন্য ১৮ ফেব্রুয়ারি আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশি কর্মীরা নিজেরা সরাসরি ওয়ার্ক ভিসার আবেদন করতে পারবেন না। ইতালিতে থাকা নিয়োগকর্তাকেই প্রথমে কর্মীর জন্য ‘নুল্লা ওস্তা’ বা কাজের অনুমতিপত্রের আবেদন করতে হবে।

সেটি অনুমোদন হলে বাংলাদেশ থেকে ইতালীয় কনস্যুলেট বা নির্ধারিত ভিসা প্রক্রিয়ার মাধ্যমে ভিসার আবেদন করা যাবে। আর শুধু ক্লিক ডেতে আবেদন করলেই ভিসা নিশ্চিত হবে না। তাই কাজের অফার, চুক্তিপত্র ও নুল্লা ওস্তার তথ্য যাচাই না করে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীকে টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Logo