Logo
×

Follow Us

বাংলাদেশ

টেকনাফে মানব পাচার প্রচেষ্টা; ১৭ জন উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬

টেকনাফে মানব পাচার প্রচেষ্টা; ১৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মানব পাচারের শিকার হওয়ার আগে ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়। তবে বাড়ি থেকে ১৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে সাতজন বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা, আর বাকিরা কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফ উপজেলার মানুষ।

এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার এএসএম ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, একটি সংঘবদ্ধ মানব পাচার সিন্ডিকেট ওই বাড়িতে কয়েকজনকে জড়ো করেছিল। তাদের অবৈধভাবে মালয়েশিয়া পাঠিয়ে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার পরিকল্পনা ছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পাচারকারীরা সমুদ্রপথে মানুষ পাঠিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করছিল। আইনশৃঙ্খলা বাহিনী পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে নজরদারি বাড়িয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তাদের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

Logo