Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

শুরু হয়েছে জেদ্দায় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো

আবুল বশির, সৌদি আরব

আবুল বশির, সৌদি আরব

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৬

শুরু হয়েছে জেদ্দায় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো

সৌদি আরবের বাজারে বাংলাদেশি পোশাক ও টেক্সটাইল পণ্যের রপ্তানি বাড়াতে জেদ্দায় শুরু হয়েছে সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬। ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত চার দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার ব্যবস্থাপনায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো গার্মেন্টস, নিটওয়্যার, ফ্যাশনওয়্যার, টেক্সটাইল ও হস্তশিল্প প্রদর্শন করবে।

সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বাড়ানো এবং নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার তৈরিই এ অংশগ্রহণের অন্যতম লক্ষ্য। বিশেষ করে ভিশন ২০৩০কে ঘিরে সৌদি আরবে আন্তর্জাতিক মানের ফ্যাশন ও পোশাকপণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য নতুন ব্যবসার সুযোগ তৈরি হতে পারে।

এ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় এক সংবাদ সম্মেলনে কমার্শিয়াল মিনিস্টার সৈয়দা নাহিদা হাবিবা বাংলাদেশের অংশগ্রহণের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ মেলার মাধ্যমে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ পোশাকের নতুন ক্রেতা ও রপ্তানি বাজার তৈরির সুযোগ বাড়বে।

Logo