Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে নতুন এয়ারলাইন্স, সস্তায় তিন শহরে ফ্লাইট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৬

সৌদিতে নতুন এয়ারলাইন্স, সস্তায় তিন শহরে ফ্লাইট

সৌদি আরবে এয়ার অ্যারাবিয়া সস্তায় তিন শহরে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারলাইন্সটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

এয়ার অ্যারাবিয়া নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের এই নতুন এয়ারলাইনটি বর্তমানে দাম্মাম থেকে রিয়াদ ও জেদ্দায় প্রতিদিন দুটি করে এবং মদিনায় একটি ফ্লাইট পরিচালনা করছে। ২০ সেপ্টেম্বর দাম্মাম থেকে রিয়াদের উদ্দেশে প্রথম ফ্লাইটের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পূর্বাঞ্চলে বসবাসকারী প্রবাসীসহ অন্যান্য যাত্রীদের জন্য নতুন এই কম খরচের বিমানসেবা দাম্মাম থেকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন শহরে যাতায়াতের নতুন সুযোগ তৈরি করবে।

এয়ারলাইনটির পরিচালন কেন্দ্র হিসেবে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে বেছে নেওয়া হয়েছে এবং এটি ১৭৪ আসনের Airbus A320 উড়োজাহাজ ব্যবহার করছে।

Logo