ইউরোপ অভিবাসের খবর
পর্তুগালে প্রকাশ্যে মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭
পর্তুগালে প্রকাশ্যে মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করে নতুন আইনে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো। নতুন আইনে এমন পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে, যার উদ্দেশ্য মুখ পুরোপুরি ঢেকে রাখা বা পরিচয় শনাক্তে বাধা দেওয়া। আইনটি বিশেষ করে বোরকা ও নিকাবের মতো পুরো মুখ ঢাকা পোশাকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নিয়ম ভাঙলে ১৫০ থেকে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। তবে স্বাস্থ্যগত কারণ, পেশাগত বা শিল্পকলার প্রয়োজনে, আবহাওয়ার কারণে এবং উপাসনালয়, কূটনৈতিক মিশন ও বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। একই সঙ্গে কাউকে লিঙ্গ, ধর্ম, বয়স বা বংশপরিচয়ের কারণে মুখ ঢাকতে বাধ্য করাও আইনে নিষিদ্ধ করা হয়েছে।
পর্তুগালের পার্লামেন্ট জুলাইয়ে আইনটি অনুমোদন করে। তবে আইনটি নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক রয়েছে। সমর্থকরা এটিকে পরিচয় শনাক্তকরণ ও জনপরিসরের নিয়মের বিষয় হিসেবে দেখছেন, আর বিরোধীরা আশঙ্কা করছেন, এটি মুসলিম নারীদের লক্ষ্য করে ইসলামবিদ্বেষ বাড়াতে পারে।
logo-1-1740906910.png)