মালয়েশিয়ার খবর
কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীর অস্বাভাবিক আচরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১২
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এক বাংলাদেশি যাত্রীর অস্বাভাবিক ও আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে।
দ্য নিউ স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর ঘটনাটি বিমানবন্দরের টার্মিনাল-১-এ ঘটে। ওই বাংলাদেশি যাত্রী বিমানবন্দরে অন্য যাত্রীদের বিরক্ত করছিলেন এবং উত্তেজিত আচরণ করছিলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যাত্রীকে নিয়ন্ত্রণে নেয়।
প্রতিবেদন অনুযায়ী, তার আচরণ নিয়ে উদ্বেগ তৈরি হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে মনোরোগ ওয়ার্ডে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে ওই যাত্রীর নাম, বয়স, কোন ফ্লাইটে তিনি ছিলেন বা তার গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় বিমানবন্দরে কিছু সময়ের জন্য যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে।
logo-1-1740906910.png)