Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে প্রবাসীদের ঋণে কড়াকড়ি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩২

কুয়েতে প্রবাসীদের ঋণে কড়াকড়ি

কুয়েতে প্রবাসীদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো আরো কঠোর হচ্ছে। চাকরির নিরাপত্তা, কুয়েতায়ন নীতি এবং ভবিষ্যতে চাকরি হারানোর ঝুঁকির কারণে ঋণ দেওয়ার আগে প্রবাসীদের চাকরির স্থায়িত্ব, বেতন ও ক্রেডিট হিস্ট্রি আরো গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে। বিশেষ করে নতুন চাকরিতে যোগ দেওয়া এবং কম শিক্ষাগত যোগ্যতার কর্মীদের জন্য শর্ত কঠোর হতে পারে। 

তবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্বাস্থ্যসেবা কর্মী, টেকনিশিয়ান এবং প্রযুক্তি ও এআই খাতে কর্মরতদের তুলনামূলক নিরাপদ হিসেবে দেখা হচ্ছে। নিয়ম ও ব্যাংকের শর্ত পূরণ করলে কুয়েতি ও প্রবাসীরা ভোক্তা ও হাউজিং ঋণ মিলিয়ে সর্বোচ্চ ৯৫ হাজার কুয়েতি দিনার পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। ব্যাংকগুলো এখন নিয়োগদাতা প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও কর্মীদের চাকরির স্থায়িত্বও যাচাই করছে। ফলে ঝুঁকিপূর্ণ পেশায় থাকা প্রবাসীদের ঋণ পাওয়া আগের তুলনায় কঠিন হতে পারে।

Logo