Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে হুতিদের হামলায় ১৩ আহত, সতর্কতা জারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩১

সৌদিতে হুতিদের হামলায় ১৩ আহত, সতর্কতা জারি

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সামান্য থেকে মাঝারি এবং হামলায় সাতটি আবাসিক বাড়ি ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এই পরিস্থিতির মধ্যে নাজরান প্রদেশেও জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি আরবের ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম। বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে, ঘরের ভেতরে থাকতে, জানালা ও খোলা জায়গা থেকে দূরে থাকতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়। পরে নাজরানে বিপদের সতর্কতা তুলে নেওয়া হলেও বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সরকারি চ্যানেলের আপডেট অনুসরণ করতে বলা হয়েছে। 

এদিকে হুতিদের ধারাবাহিক হামলার জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির সার্বভৌমত্ব, বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Logo