Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির তিন শহরে হুতিদের হামলা, আহত ১৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২

সৌদির তিন শহরে হুতিদের হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সাতটি আবাসিক বাড়ি ও দুটি যানবাহন। খবর সৌদি গেজেটের।

সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের বৈধ সরকারকে সমর্থনকারী জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ১৪ সেপ্টেম্বর খামিস মুশাইত, আবহা ও তায়েফে শহরে বেসামরিক এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হতাহতের মধ্য কোনো বিদেশি নাগরিক আছেন কিনা, তা জানানো হয়নি।  

হামলায় আহত ১৩ জনের আঘাত সামান্য থেকে মাঝারি মাত্রার বলে জানানো হয়েছে। হামলায় কয়েকটি আবাসিক বাড়ি ও দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। 

আল-মালিকি বলেন, বেসামরিক মানুষ ও স্থাপনা লক্ষ্য করে এ ধরনের ধারাবাহিক হামলা হুতিদের আগ্রাসী কর্মকাণ্ডেরই প্রমাণ। সৌদি আরবের সার্বভৌমত্ব, নাগরিক ও বেসামরিক অবকাঠামো রক্ষায় জোট প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইনে স্বীকৃত আত্মরক্ষার অধিকার এবং জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় হামলার জবাব দেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে জোট।

Logo