Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির তেল পাইপলাইনে হামলায় মুসলিম বিশ্বের ক্ষোভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

সৌদির তেল পাইপলাইনে হামলায় মুসলিম বিশ্বের ক্ষোভ

সৌদি আরবের জাজান অঞ্চলে হুতিদের নিক্ষেপ করা প্রজেক্টাইলের আঘাতে ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। এসব হামলায় দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় একটি মসজিদসহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, জাজানের আল-তুওয়াল গভর্নরেট এলাকায় প্রজেক্টাইলটি আঘাত হানে। এতে আশপাশের স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর নিরাপত্তা ও জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। 

অন্যদিকে, সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন। বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে সৌদি আরবের প্রতি সমর্থন প্রকাশ করেছে। আরব লিগ, মুসলিম ওয়ার্ল্ড লিগ ও আরব পার্লামেন্টও এ হামলাকে আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামোর জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে তারা সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। 

Logo