Logo
×

Follow Us

বাংলাদেশ

বসনিয়া সীমান্তে আটক ৯৬ জনের মধ্যে ৩৬ বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫

বসনিয়া সীমান্তে আটক ৯৬ জনের মধ্যে ৩৬ বাংলাদেশি

বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশ বুধবার দুটি পৃথক অভিযানে ৯৬ জনকে আটক করেছে। এদের মধ্যে ৩৬ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বাকিদের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকও রয়েছেন।

বসনিয়ার গ্রাদিস্কা সীমান্ত পুলিশ এবং রিপাবলিকা সার্পস্কার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রথম অভিযান চালানো হয়। বুধবার বিকেলে বিস্ত্রিকা এলাকায় ৬৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৪০ জন পাকিস্তানি এবং ২৩ জন বাংলাদেশি। ঘটনাস্থল থেকে দুটি নৌকা জব্দ করা হয়েছে। মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

২ সেপ্টেম্বর রাতেই একই এলাকায় আরেকটি অভিযানে ৩৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, ১৮ জন আফগান এবং দুইজন পাকিস্তানি ছিলেন। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বসনিয়া ও হার্জেগোভিনার প্রসিকিউটর অফিসের নির্দেশে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটি সম্পর্কে বানিয়া লুকা ফিল্ড সেন্টার অব দ্য সার্ভিস ফর ফরেনার্স’ অ্যাফেয়ারসকে অবহিত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন মানব পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে। সীমান্ত দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের সংখ্যা বাড়ছে। বাংলাদেশি নাগরিকদেরও এ ধরনের ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করতে দেখা যাচ্ছে।

Logo