সৌদিতে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার ক্যাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২২
সৌদি আরবের দাম্মামে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা করবে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ। দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দাম্মামে বর্তমানে চলমান কনস্যুলার ক্যাম্পে ই-পাসপোর্টসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে। মোবাইল এনরোলমেন্ট কিটের নির্ধারিত সক্ষমতা ও সৌদি কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে ১৫ হাজার ২০০ জনকে ই-পাসপোর্ট সেবা দেওয়া হবে।
তবে ১৫ হাজার ২০০ সিরিয়ালের পরও কেউ বর্তমান ক্যাম্পে উপস্থিত হলে তিনি আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বরের বিশেষ ক্যাম্পের জন্য সিরিয়াল গ্রহণ করতে পারবেন। দাম্মামে বসবাসরত যেসব বাংলাদেশি প্রবাসীর ই-পাসপোর্টসহ অন্যান্য কনস্যুলার সেবা প্রয়োজন, তাদের এই সুযোগ গ্রহণের জন্য দূতাবাসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
দাম্মামে কনস্যুলার ক্যাম্পটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পরিচালনায় সহযোগিতা করায় প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ।
logo-1-1740906910.png)