সৌদিতে রিয়েল এস্টেট খাতে নতুন নিয়ম অমান্যে শাস্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩১
সৌদি আরবে রিয়েল এস্টেট খাতে নিয়ম ভাঙলে এবার কঠোর শাস্তির মুখে পড়তে হবে ব্রোকার ও সেবা প্রদানকারীদের। দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি, আরইজিএ, সতর্ক করে জানিয়েছে, বৈধ লাইসেন্স ছাড়া রিয়েল এস্টেট ব্যবসা করা, সম্পত্তির মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য যথাযথভাবে যাচাই না করা কিংবা বিজ্ঞাপনে প্রতিষ্ঠানের নাম ও লাইসেন্স নম্বর উল্লেখ না করার মতো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গুরুতর বা পুনরাবৃত্তি হওয়া লঙ্ঘনের ক্ষেত্রে শুধু জরিমানা নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত বা বাতিলও হতে পারে। আর জরিমানা হতে পারে সর্বোচ্চ দুই লাখ সৌদি রিয়াল।
কর্তৃপক্ষের এই সতর্কতার পেছনে মূল লক্ষ্য হলো সৌদির দ্রুত বিকশিত রিয়েল এস্টেট বাজারে প্রতারণা ও অনিয়ম কমানো এবং ক্রেতা ও ভাড়াটিয়াদের স্বার্থ সুরক্ষিত রাখা। সম্প্রতি বিভিন্ন অঞ্চলে পরিচালিত যৌথ পরিদর্শনে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের তথ্য পাওয়ার পর এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। আরইজিএ বলছে, শুধু ব্যবসায়ীদেরই নয়, নাগরিক ও বাসিন্দাদেরও সন্দেহজনক রিয়েল এস্টেট লেনদেন বা প্রতারণার ঘটনা কর্তৃপক্ষকে জানানোর সুযোগ রয়েছে। ফলে সৌদিতে বাড়ি, ফ্ল্যাট বা অন্য কোনো সম্পত্তি কেনাবেচা কিংবা ভাড়ার
logo-1-1740906910.png)