Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে হেমন্তের আবহ, কমবে তাপমাত্রা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩

সৌদিতে হেমন্তের আবহ, কমবে তাপমাত্রা

দীর্ঘ গরমের পর সৌদি আরবে এবার শুরু হয়েছে আবহাওয়ার পরিবর্তনের নতুন ধাপ। দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি জানিয়েছে, সৌদিতে ‘মেটিওরোলজিক্যাল অটাম’  আনুষ্ঠানিকভাবেক শরৎকাল শুরু হয়েছে এবং এর সঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। বিশেষ করে রাতের আবহাওয়ায় পরিবর্তন আগে অনুভূত হতে পারে, আর সময়ের সঙ্গে দিনের তীব্র গরমও কিছুটা কমে আসবে।

আবহাওয়াবিদদের মতে, এই পরিবর্তন হঠাৎ করে পুরো দেশে ঠান্ডা নিয়ে আসবে না; বরং গ্রীষ্মের প্রচণ্ড তাপ ধীরে ধীরে কমে গিয়ে আবহাওয়া তুলনামূলক সহনীয় হয়ে উঠবে। দেশের বিভিন্ন অঞ্চলে এই পরিবর্তনের মাত্রাও একরকম হবে না। কোথাও তাপমাত্রা দ্রুত কমবে, আবার কোথাও গরমের প্রভাব আরো কিছুদিন থাকতে পারে। দীর্ঘ সময়ের তীব্র গরমের পর এই মৌসুমি পরিবর্তন সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, বাইরে চলাফেরা এবং ভ্রমণের ক্ষেত্রেও স্বস্তি আনতে পারে।

আবহাওয়া কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শরৎ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সৌদি আরব ধীরে ধীরে শীতল মৌসুমের দিকে এগিয়ে যাবে। ফলে আগামী দিনগুলোতে তাপমাত্রার কমে আসা আরো স্পষ্টভাবে অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Logo