ওমানে চুরি ও ডাকাতির পৃথক দুই ঘটনায় তিন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। প্রথম ঘটনায় আল দাখিলিয়াহ গভর্নরেটের বাহলা এলাকায় একটি বাণিজ্যিক দোকান থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস চুরির অভিযোগে এক এশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আল দাখিলিয়াহ গভর্নরেট পুলিশ কমান্ড অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। এশীয় বললেও কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।
অন্যদিকে আল ধাহিরাহ গভর্নরেটের ইয়ানকুল এলাকায় ঘটেছে আরো গুরুতর একটি ঘটনা। সেখানে আফ্রিকান নাগরিকত্বের দুই প্রবাসী জোরপূর্বক একটি অ্যাপার্টমেন্টে ঢুকে আফ্রিকান বংশোদ্ভূত কয়েকজন প্রবাসীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ইয়ানকুলের এই ঘটনায়ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
logo-1-1740906910.png)