Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

যেভাবে পশ্চিম তীরে জীবন কাটছে ফিলিস্তিনিদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪৭

যেভাবে পশ্চিম তীরে জীবন কাটছে ফিলিস্তিনিদের

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে কুসরায় এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা সেখানে চলমান সহিংসতারই অংশ। প্রতিদিনই নতুন হামলার খবর আসছে, যা ফিলিস্তিনিদের জীবনে ভয় ও অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে। 

রামাল্লা থেকে আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক সারাহ আবু আলরব জানিয়েছেন, ফিলিস্তিনিদের সম্পত্তির ওপর হামলা এখন প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। তিনি বলেন, “ফিলিস্তিনিরা ঘুম থেকে উঠে প্রতিদিনই নতুন হামলার খবর পান, যেখানে বসতি স্থাপনকারীরা তাদের শারীরিকভাবে আক্রমণ করছে, সম্পদ ধ্বংস করছে এবং গবাদিপশু চুরি করছে।”

এসব হামলার কারণে ফিলিস্তিনিদের জীবিকা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। কৃষিজমি, গবাদিপশু ও বাড়িঘর রক্ষা করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিপরীতে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অবাধে চলাচল করছে এবং ক্রমেই আরো বেশি জমি দখল করছে।

কুসরায় একটি ফিলিস্তিনি বাড়ি ঘিরে রাখার ঘটনার প্রসঙ্গে সারাহ আবু আলরব বলেন, বসতি স্থাপনকারীদের লক্ষ্য শুধু একটি বাড়ি দখল করা নয়। তাদের বৃহত্তর উদ্দেশ্য হলো আশপাশের পুরো এলাকাটি নিয়ন্ত্রণে নেওয়া। ফলে ফিলিস্তিনিদের জন্য নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ছে।

বিশ্লেষকরা বলছেন, পশ্চিম তীরে এই সহিংসতা শুধু জমি দখল নয়, বরং ফিলিস্তিনিদের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা। প্রতিদিনের হামলা তাদের জীবনে ভয়, ক্ষতি ও অনিশ্চয়তা বাড়াচ্ছে। শিশু ও নারীরাও এই সহিংসতার শিকার হচ্ছে।

Logo