Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি সরকারের নতুন প্রকল্প, লাগানো হবে ২১ কোটি গাছ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ২১:৫৩

সৌদি সরকারের নতুন প্রকল্প, লাগানো হবে ২১ কোটি গাছ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও ক্ষতিগ্রস্ত ভূমি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের World Restoration Flagships Award পেয়েছে সৌদি আরব। মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের মরুকরণবিরোধী কনভেনশনের ১৭তম অধিবেশনের এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে দেশটির জাতীয় গ্রিনিং প্রোগ্রামের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। জাতিসংঘের স্বীকৃতি পাওয়া সৌদি উদ্যোগের আওতায় ইতোমধ্যে ১৫ কোটি ৯০ লাখের বেশি গাছ লাগানো হয়েছে।

পাশাপাশি খরা, মরুকরণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি সমন্বিত ব্যবস্থাপনা কাঠামোও গড়ে তোলা হয়েছে। সৌদি পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আবদুর রহমান আল-ফাদলি বলেন, ক্ষতিগ্রস্ত ভূমি পুনরুদ্ধার, জীববৈচিত্র্য রক্ষা এবং আরো টেকসই ও সহনশীল পরিবেশ তৈরি করা দেশটির গুরুত্বপূর্ণ লক্ষ্য। ২০৩০ সালের মধ্যে সৌদি আরব ২৫ লাখ হেক্টরের বেশি জমি পুনরুদ্ধার এবং ২১ কোটি ৫০ লাখ গাছ লাগানোর লক্ষ্য নিয়েছে।

দীর্ঘমেয়াদে দেশটির পরিকল্পনা হলো ৪ কোটি হেক্টর ভূমি পুনরুদ্ধার ও ১০ বিলিয়ন গাছ লাগানো। এ কর্মসূচিতে পুনঃবনায়ন, প্রাকৃতিকভাবে উদ্ভিদ পুনরুদ্ধার, নিয়ন্ত্রিত পশুচারণ, বন্যপ্রাণী পুনঃপ্রবর্তন, বৃষ্টির পানি সংরক্ষণ এবং পানির সংকটপূর্ণ এলাকায় পরিশোধিত বর্জ্যপানি ব্যবহারের মতো উদ্যোগ রয়েছে। 

Logo