Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে অনলাইন কেনাকাটা, খোয়া গেল ৫০০ দিনার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২৩:৩৬

কুয়েতে অনলাইন কেনাকাটা, খোয়া গেল ৫০০ দিনার

কুয়েতে অনলাইনে কেনাকাটা করতে গিয়ে প্রতারণার শিকার হয়ে ৫০০ কুয়েতি দিনার হারিয়েছেন এক প্রবাসী। ভুক্তভোগী প্রবাসীর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি একটি ওয়েবসাইটে প্রবেশ করে প্রায় ২০ কুয়েতি দিনারের পণ্য কেনার চেষ্টা করেন। কেনাকাটার প্রক্রিয়া সম্পন্ন করতে ওয়েবসাইটে তার ব্যাংকসংক্রান্ত তথ্য দিতে বলা হলে তিনি তা প্রদান করেন। এরপর একটি বার্তায় তাকে জানানো হয়, তার পেমেন্ট সম্পন্ন হয়নি। বিষয়টি নিয়ে সন্দেহ না করলেও পরে ব্যাংক হিসাব পরীক্ষা করে তিনি দেখতে পান, তার অ্যাকাউন্ট থেকে পাঁচটি পৃথক লেনদেনের মাধ্যমে মোট ৫০০ কুয়েতি দিনার তুলে নেওয়া হয়েছে।

এরপর তিনি যে ওয়েবসাইটে কেনাকাটার চেষ্টা করেছিলেন, সেটির তথ্যসহ ঘটনার বিস্তারিত নিরাপত্তা কর্তৃপক্ষকে জানান। তদন্তকারীরা এখন ওই ওয়েবসাইট ও লেনদেনের সূত্র ধরে প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছেন। এ ঘটনার পর কুয়েতের নিরাপত্তা কর্মকর্তারা নাগরিক ও প্রবাসীদের অনলাইনে কেনাকাটার সময় বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে অপরিচিত বা অবিশ্বস্ত ওয়েবসাইটে কেনাকাটার আগে সেটির বিশ্বাসযোগ্যতা যাচাই না করে ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড নম্বর, পাসওয়ার্ড বা অন্য কোনো আর্থিক তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Logo