ওমানে ভিক্ষাবৃত্তির আড়ালে একটি সংঘবদ্ধ চক্র কাজ করতে পারে বলে সতর্ক করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশের দাবি, অনেক ক্ষেত্রে যাদের রাস্তাঘাট বা বিভিন্ন স্থানে ভিক্ষা করতে দেখা যায়, তারা নিজের ইচ্ছায় নয় বরং এমন নেটওয়ার্কের নিয়ন্ত্রণে থাকতে পারেন, যারা তাদের ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। এসব চক্র অসহায় ও ঝুঁকিপূর্ণ মানুষকে কাজে লাগিয়ে ভিক্ষাবৃত্তির কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত না করে এ ধরনের ঘটনা বা কাউকে শোষণের শিকার হওয়ার সন্দেহ দেখা দিলে নাগরিক ও প্রবাসীদের তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ।
একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানের প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী মসজিদ, সড়ক, সরকারি বা বেসরকারি স্থান কিংবা দোকানে ভিক্ষা করতে গিয়ে ধরা পড়লে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড এবং ১০০ ওমানি রিয়াল জরিমানা হতে পারে। পুলিশের এই সতর্কবার্তার মূল লক্ষ্য হলো সংগঠিত ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণের পাশাপাশি এসব চক্রের হাতে শোষিত বা নিয়ন্ত্রিত হতে পারেন এমন অসহায় ব্যক্তিদের সুরক্ষা দেওয়া।
logo-1-1740906910.png)