সৌদি আরবের রাজধানী রিয়াদে এক নারীকে যৌন হয়রানি এবং অপর এক ব্যক্তিকে শারীরিকভাবে আক্রমণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রিয়াদ পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শুরু করা হয়েছে এবং মামলাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলে একটি ম্যাসাজ সেন্টারে শালীনতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই প্রবাসীকেও আটক করা হয়েছে। জাজান পুলিশ, কমিউনিটি সিকিউরিটি ও মানব পাচারবিরোধী অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে তাদের আটক করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ওই দুই প্রবাসীকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ম্যাসাজ সেন্টারের বিরুদ্ধে পৌরসভার নিয়ম লঙ্ঘনের কারণে জরিমানা আরোপের প্রক্রিয়াও সম্পন্ন করেছে জাজান পৌর কর্তৃপক্ষ।
logo-1-1740906910.png)