ওমানে হতে যাচ্ছে চন্দ্রগ্রহণ, দেখা যাবে শেষরাতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ২৩:৪২
ওমানে আগামী শুক্রবার ২৮ আগস্ট ভোরে একটি সংক্ষিপ্ত পেনামব্রাল বা উপচ্ছায়া চন্দ্রগ্রহণ দেখা যাবে। দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে, ওমানের স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিট থেকে ৫টা ৪৩ মিনিট পর্যন্ত প্রায় ২০ মিনিট এই মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণের সুযোগ মিলবে। তবে সূর্যোদয়ের ঠিক আগের সময় হওয়ায় এবং চাঁদ দিগন্তের কাছাকাছি অবস্থান করায় গ্রহণটি খালি চোখে স্পষ্টভাবে দেখা কঠিন হতে পারে।
এ সময় পৃথিবীর ছায়ার বাইরের অপেক্ষাকৃত হালকা অংশ চাঁদের ওপর পড়বে। ফলে পূর্ণ বা গভীর আংশিক চন্দ্রগ্রহণের মতো চাঁদের বড় অংশ অন্ধকার হয়ে যাওয়ার দৃশ্য দেখা যাবে না; বরং চাঁদের উজ্জ্বলতায় সামান্য পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।
২৮ আগস্টের এই চন্দ্রগ্রহণটি বিশ্বব্যাপী একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণের অংশ, যার সবচেয়ে স্পষ্ট পর্যায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য তাই ভোরের আগে খোলা ও দিগন্ত পরিষ্কার এমন স্থান থেকে দক্ষিণ-পশ্চিম আকাশের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)