আমিরাতে ২৪ আগস্ট থেকে ‘সুহাইল’ মৌসুম শুরু হয়েছে, যা আরব উপদ্বীপে দীর্ঘদিন ধরে গ্রীষ্মের তীব্র দাবদাহ ধীরে ধীরে কমে আসা এবং তুলনামূলক সহনীয় আবহাওয়ার আগমনকে নির্দেশ করেছে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, সাধারণত ২০ আগস্টের পর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে, যদিও সেপ্টেম্বরের শেষ পর্যন্ত গরম ও উচ্চ আর্দ্রতা অব্যাহত থাকতে পারে এবং ভোরের দিকে কুয়াশাও দেখা যেতে পারে।
ঐতিহ্যগতভাবে এ সময়ে ভোরে পানি ও মাটির তাপমাত্রা কিছুটা কমে আসা, আগের সন্ধ্যায় পানি দেওয়া মাটিতে সকালে আর্দ্রতা ধরে রাখা এবং উটের পানির প্রয়োজন কমে যাওয়াকে আবহাওয়ার পরিবর্তনের লক্ষণ হিসেবে ধরা হয়। এ সময় সামর গাছের দক্ষিণ দিক থেকে সবুজ হয়ে ওঠা এবং কিছু সামুদ্রিক পাখির আগমনও লক্ষ্য করা যায়। সুহাইলের আবির্ভাব ঐতিহ্যবাহী আল দ্রুর ক্যালেন্ডার অনুযায়ী আল-সাফরির প্রথম ১০ দিনের সূচনাও নির্দেশ করে। তাপমাত্রা ধীরে ধীরে সহনীয় হয়ে আসায় কৃষকরা নতুন কৃষি মৌসুমের প্রস্তুতি নিতে শুরু করেন, গবাদিপশুর মালিকরা ভেড়ার খুর পরিচর্যা করেন এবং সমুদ্রের তাপমাত্রা কমতে শুরু করলে মাছও উপকূলের কাছাকাছি চলে আসে।
logo-1-1740906910.png)