কুয়েতে প্রবাসী কর্মী নিয়োগের ক্ষেত্রে দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাই আরো কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সৌদি আরবের প্রতিষ্ঠান তাকামোল হোল্ডিংয়ের সঙ্গে শ্রমবাজারসংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করেছে। নতুন এই অংশীদারিত্বের আওতায় কুয়েতে নিয়োগের আগে প্রবাসী কর্মীদের দক্ষতা পরিমাপ ও পরীক্ষা করার জন্য আধুনিক ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা হবে।
ম্যানপাওয়ার কর্তৃপক্ষের পরিচালক রাবাব আল-ওসাইমি জানিয়েছেন, শ্রমবাজারের প্রকৃত চাহিদা অনুযায়ী কর্মী বাছাই করাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য। এর ফলে প্রয়োজনীয় দক্ষতা ছাড়া বা অনিয়মিতভাবে কর্মী নিয়োগের প্রবণতা কমবে এবং কর্মীদের উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ার পাশাপাশি কুয়েতের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নতুন দক্ষতা যাচাই ও পরীক্ষাব্যবস্থা প্রবাসী কর্মী নিয়োগের প্রক্রিয়াকে আরো নিয়ন্ত্রিত করবে এবং ভিসা বাণিজ্য বা ভিসা পাচারের মতো অনিয়ম ঠেকাতে সহায়তা করবে।
উদ্যোগটির অংশ নিয়োগের আগে কর্মীদের সেই দক্ষতা রয়েছে কিনা, তা যাচাই করা হবে। ফলে ভবিষ্যতে যারা বাংলাদেশ থেকে কুয়েত যেতে চান, তাদের তাকামোলের দক্ষতা সার্টিফিকেট প্রয়োজন হতে পারে।
logo-1-1740906910.png)