Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে অবৈধ প্রবেশের অভিযোগে এশীয় গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:২৪

ওমানে অবৈধ প্রবেশের অভিযোগে এশীয় গ্রেপ্তার

ওমানে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে ১২ জন এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। দেশটির মুসান্দাম গভর্নরেট পুলিশ কমান্ড অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা বৈধ অনুমতি বা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ছাড়াই ওমানে প্রবেশের চেষ্টা করছিলেন। অভিযান চালিয়ে তাদের শনাক্ত করার পর গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মুসান্দাম অঞ্চলে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে নিরাপত্তা নজরদারি জোরদার রয়েছে। ওমানে বৈধ ভিসা ও অনুমোদিত প্রবেশপথ ছাড়া দেশটিতে প্রবেশের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই বিদেশি নাগরিকদের ওমানে ভ্রমণ বা কাজের উদ্দেশ্যে যাওয়ার আগে প্রয়োজনীয় ভিসা ও প্রবেশের অনুমতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Logo