বাহরাইনে আপত্তিকর ভিডিও প্রকাশ, এক ব্যক্তি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০১:৫৫
বাহরাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যসহ একটি ভিডিও প্রকাশের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি, অর্থনৈতিক ও ইলেকট্রনিক নিরাপত্তা অধিদপ্তর। কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে করা কিছু মন্তব্য নিয়ে উদ্বেগের পর বিষয়টি তাদের নজরে আসে। এরপর ভিডিওটির বিষয়বস্তু ও এর সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়। তদন্তের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইলেকট্রনিক মাধ্যমে এমন কোনো কনটেন্ট প্রকাশ করা হলে যা আইন লঙ্ঘন করে বা জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিরূপ প্রভাব তৈরি করতে পারে, সেসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বর্তমানে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে এবং মামলার পরবর্তী পদক্ষেপ আইন অনুযায়ী নেওয়া হবে। বাহরাইনের সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনলাইনে কোনো ভিডিও, মন্তব্য বা কনটেন্ট প্রকাশের আগে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আসছে।
logo-1-1740906910.png)