Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে বৈরী আবহাওয়া, পার্ক-সৈকতের বিষয়ে সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ২২:০৯

আমিরাতে বৈরী আবহাওয়া, পার্ক-সৈকতের বিষয়ে সতর্কতা

আমিরাতে টানা ভারী বৃষ্টি, বজ্রপাত ও অস্থিতিশীল আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার পর আবুধাবির পার্ক, বিনোদনকেন্দ্র ও সংশ্লিষ্ট সৈকতগুলো আবার খুলে দেওয়া হয়েছে। তবে আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বাসিন্দা ও দর্শনার্থীদের সৈকতে গেলে অবশ্যই নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে এবং শুধু নির্ধারিত সৈকত সীমানাতেই সাঁতার কাটতে হবে। আবুধাবির নির্ধারিত সাঁতারের সৈকতের মধ্যে রয়েছে কর্নিচ সৈকত ও আল বাতিনাহ বীচ।

এদিকে জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কিছু এলাকায় আগামী দিনগুলোতেও মেঘ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্বাঞ্চলে আবারো বৃষ্টি ও বজ্রসহ মেঘ তৈরি হতে পারে। আবুধাবি পুলিশও বৃষ্টির সময় গাড়িচালকদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। অস্থায়ী গতিসীমা চালু হলে তা মেনে চলা, গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব রাখা এবং হঠাৎ ব্রেক বা তীক্ষ্ণভাবে গাড়ি ঘোরানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Logo