আবুধাবিতে বেখেয়ালি রাস্তা পারাপারে পুলিশের সতর্কতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ২৩:২৫
আমিরাতের আবুধাবিতে রাস্তা পারাপারের ক্ষেত্রে পথচারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে পুলিশ। নির্ধারিত পেডেস্ট্রিয়ান ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করে যত্রতত্র রাস্তা পার হলে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ে, তেমনি গুনতে হতে পারে ৪০০ দিরহাম জরিমানা। আবুধাবি পুলিশের ট্রাফিক ও সিকিউরিটি পেট্রোলস ডিরেক্টরেট জানিয়েছে, পথচারীদের অবশ্যই ট্রাফিক সিগন্যাল মেনে নির্ধারিত স্থান দিয়েই রাস্তা পার হতে হবে। একই সঙ্গে চালকদেরও ক্রসিংয়ের কাছে গতি কমিয়ে সতর্ক থাকার এবং পথচারীরা রাস্তা পার হওয়ার সময় তাদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ বলছে, সড়ক নিরাপত্তা শুধু চালকের দায়িত্ব নয়, পথচারীদেরও নিয়ম মেনে চলতে হবে। এই সচেতনতামূলক উদ্যোগটি আবুধাবি পুলিশের “Smart Road Security” কর্মসূচির অংশ, যার লক্ষ্য পথচারীসহ সব সড়ক ব্যবহারকারীর নিরাপত্তা বাড়ানো এবং দুর্ঘটনার ঝুঁকি কমানো। তাই আবুধাবিতে যারা চলাচল করেন, তাদের জন্য আবুধাবি পুলিশ তাড়াহুড়ো না করে সাবধানে রাস্তা পারাপার হতে আহ্বান জানিয়েছে।
logo-1-1740906910.png)