আমিরাতে হচ্ছে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, পুরস্কার ১০ লাখ ডলার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০১:০০
আমিরাতে কোরআন হিফজ ও সুন্দর তেলাওয়াতের জন্য এবার আয়োজন করা হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড ২০২৬। এই প্রতিযোগিতায় সেরা কোরআন তেলাওয়াতকারীকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলারের পুরস্কার। আর এবারের মোট পুরস্কারের মূল্য ১ কোটি ২০ লাখ দিরহামেরও বেশি।
প্রতিযোগিতাটির ২৮তম আসরে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য আলাদা বিভাগও রাখা হয়েছে এবং পুরুষ ও নারী উভয় বিভাগে প্রথম স্থান অর্জনকারী পাবেন ১০ লাখ ডলার করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে যথাক্রমে ১ লাখ ও ৫০ হাজার ডলারের পুরস্কার। শুধু তাই নয়, ‘Global Quranic Personality’ হিসেবেও একজন বিশিষ্ট ব্যক্তিকে ১০ লাখ ডলারের পুরস্কার দেওয়া হবে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১০৫টি দেশ থেকে ৫ হাজার ৬১৮ জন কোরআন তেলাওয়াতকারী আবেদন করেছিলেন, যার মধ্যে প্রায় ৩০ শতাংশ ছিলেন নারী। মিসর থেকে সবচেয়ে বেশি ৬ হাজার ৮৩৮টি আবেদন এসেছে। প্রতিযোগীদের তাজবিদ, কণ্ঠের সৌন্দর্য, তেলাওয়াতের মান এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে যাচাই করা হচ্ছে।
এবার প্রতিযোগিতার আরেকটি বিশেষ দিক হলো, নির্বাচিত সেরা প্রতিযোগীদের দুবাইয়ে এনে বিভিন্ন মসজিদে তারাবির নামাজে ইমামতির সুযোগ দেওয়া হবে এবং এরপর জনসাধারণের ভোটে বিশ্বের সবচেয়ে সুন্দর কোরআন তেলাওয়াত নির্বাচন করা হবে।
logo-1-1740906910.png)