Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতের জেলিবে দোকানপাটে আরো অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০২:৩৪

কুয়েতের জেলিবে দোকানপাটে আরো অভিযান

কুয়েতের জেলিব আল-শুয়ুখ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আবারো কঠোর অভিযান চালিয়েছে দেশটির বাণিজ্য নিয়ন্ত্রণ ও ভোক্তা সুরক্ষা বিভাগ। ১৯ আগস্ট পরিচালিত এই অভিযানে রাজধানী ও আল-ফারওয়ানিয়া গভর্নরেটের পরিদর্শকরা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ভোক্তা অধিকার ও বাণিজ্যিক নিয়মকানুন না মানার বেশ কিছু ঘটনা শনাক্ত করেন। অভিযানে যেসব অনিয়ম ধরা পড়ে, তার মধ্যে অন্যতম ছিল পণ্যের দাম স্পষ্টভাবে প্রদর্শন না করা, ক্রেতাকে কেনাকাটার রসিদ না দেওয়া এবং পণ্যের উৎপাদন বা উৎসের দেশ পরিষ্কারভাবে উল্লেখ না করা।

কর্তৃপক্ষের মতে, এসব তথ্য ভোক্তাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যবসায়ীদের অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। অনিয়ম ধরা পড়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ভায়োলেশন রিপোর্ট করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়গুলো কমার্শিয়াল প্রসিকিউশনে পাঠানো হয়েছে। এর আগে গত জুলাইতেও জেলিব আল-শুয়ুখ এলাকায় বড় ধরনের যৌথ অভিযান চালানো হয়েছিল, যেখানে ২২৭টি ভায়োলেশন রিপোর্ট দেওয়া এবং ৮টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। 

Logo