Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে বিমানের টিকিট বুকিংয়ে নতুন নিয়ম চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০২:৩০

ওমানে বিমানের টিকিট বুকিংয়ে নতুন নিয়ম চালু

ওমান এয়ারে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এবার গুরুত্বপূর্ণ নতুন নিয়ম চালু হয়েছে। এখন থেকে প্রতিটি বুকিংয়ের সঙ্গে যাত্রীর নিজের একটি সচল মোবাইল নম্বর এবং সক্রিয় ইমেইল অ্যাড্রেস দেওয়া বাধ্যতামূলক করেছে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার। ১৮ আগস্ট থেকে কার্যকর হওয়া এই নিয়মের মূল উদ্দেশ্য হলো— ফ্লাইটে কোনো ধরনের দেরি, সময়সূচি পরিবর্তন বা হঠাৎ কোনো সমস্যা হলে যেন যাত্রী সরাসরি এয়ারলাইনের কাছ থেকেই দ্রুত আপডেট পান।

বিশেষ করে যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কাটেন, তাদের জন্য এই নিয়মটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ আগে অনেক ক্ষেত্রে এয়ারলাইনের গুরুত্বপূর্ণ বার্তা বা ফ্লাইটের পরিবর্তনের তথ্য এজেন্সির মাধ্যমে যাত্রীর কাছে পৌঁছাত, ফলে জরুরি তথ্য পেতে দেরি হওয়ার আশঙ্কা থাকত। নতুন নিয়মে সেই সমস্যা কমাতে ওমান এয়ার এখন থেকে সরাসরি যাত্রীর সঙ্গে যোগাযোগ করবে এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমে। তবে শুধু নম্বর দিলেই হবে না— মোবাইল নম্বরে অবশ্যই সঠিক আন্তর্জাতিক কান্ট্রি কোড থাকতে হবে এবং ইমেইল অ্যাড্রেসটি সক্রিয় হতে হবে। ট্রাভেল এজেন্সি বা অন্য কোনো তৃতীয় পক্ষের নম্বর যাত্রীর ব্যক্তিগত যোগাযোগের তথ্য হিসেবে ব্যবহার করা যাবে না। এসব নির্দেশনার কারণে প্রবাসী বাংলাদেশিদের সতর্কতার সাথে মেনে চলতে হবে।  

Logo