বাহরাইনে বাসিন্দাদের সাইরেনকে যথাযথ গুরুত্ব দিতে বলল পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০২:১৫
বাহরাইনে বারবার সাইরেনের শব্দ শুনে সেটিকে স্বাভাবিক ঘটনা মনে না করার জন্য বাসিন্দাদের সতর্ক করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রসঙ্গে কর্নেল ওসামা বাহার জানিয়েছেন, কোনো এলাকায় বারবার সতর্কতামূলক সাইরেন বাজতে থাকলে অনেক মানুষ ধীরে ধীরে সেটির সঙ্গে অভ্যস্ত হয়ে যান, ফলে প্রথমবারের মতো আর ভয় বা সতর্কতা অনুভব নাও করতে পারেন। কিন্তু এই অভ্যাসই বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই সাইরেনের শব্দ শোনা মাত্রই সেটিকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ স্পষ্টভাবে বলেছে, সাইরেন বাজলে পরিস্থিতি দেখতে বাইরে বের হওয়া যাবে না। এমনকি কোনো কিছু প্রতিহত বা ইন্টারসেপশনের শব্দ শোনা গেলেও বাইরে না গিয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। কর্নেল ওসামা বাহার আরো সতর্ক করে বলেছেন, শুধু ঘরের ভেতরে থাকলেই যে নাগরিক বা বাসিন্দারা পুরোপুরি নিরাপদ— এমনটা ধরে নেওয়া যাবে না। ছাদে ওঠা, খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা কিংবা কোনো ধরনের উন্মুক্ত স্থানে অবস্থান করাও ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সতর্কতা জারি হলে বাসিন্দাদের একটি উপযুক্ত, নিরাপদ ও আড়ালযুক্ত স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)