শাহজালাল বিমানবন্দরে যাত্রী সহায়তায় বেসরকারি সেবা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৪০
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে চালু রয়েছে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান ট্রাভেল শপ পরিচালনা করে, যা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদিত এবং নীতিমালা অনুসরণ করে ২৪ ঘণ্টা সেবা দিয়ে থাকে।
এই সেবা বাধ্যতামূলক নয়, তবে যাত্রীদের প্রয়োজনে ব্যবহার করার সুযোগ রয়েছে। বিশেষ করে বয়স্ক যাত্রী, শিশুদের সঙ্গে ভ্রমণকারী পরিবার কিংবা বিদেশি বিনিয়োগকারীদের মতো সম্মানিত অতিথিদের জন্য এটি কার্যকর সহায়তা হিসেবে কাজ করে।
মূলত এটি একটি সহায়তামূলক সেবা। যাত্রীদের লাগেজ বহন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পাশে থাকা এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এসবই এর অন্তর্ভুক্ত। যেমন, অপারেশনের পর ভারী ব্যাগ বহন করতে না পারা যাত্রী, একসঙ্গে শিশু ও লাগেজ সামলাতে হিমশিম খাওয়া অভিভাবক, কিংবা প্রথমবার বিদেশ ভ্রমণে আসা বয়স্ক মা-বাবা; সব ক্ষেত্রেই কাস্টমার সার্ভিস এজেন্ট যাত্রীর পাশে থেকে সহায়তা করে থাকেন।
বিদেশি অতিথি বা বিনিয়োগকারীদের ক্ষেত্রেও বিমানবন্দরে রিসিভ করে লাগেজ বহন ও আনুষ্ঠানিকতায় সহায়তা দেওয়া হয়। বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরের মতো বাংলাদেশেও এই সেবা চালু রয়েছে এবং ১৫ বছরের বেশি সময় ধরে যাত্রীদের প্রটোকল ও নির্দেশনামূলক সহায়তা দিয়ে আসছে।
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস নিতে বিজনেস ক্লাস টিকিট বা বিশেষ কোনো শর্ত নেই। নির্ধারিত সার্ভিস চার্জ দিয়ে যে কেউ এই সেবা নিতে পারবেন। তবে যাত্রীর এয়ারলাইন টিকিট, ভিসা, ইমিগ্রেশন ও কাস্টমস সংক্রান্ত বৈধতা যাচাইয়ের দায়িত্ব যাত্রীর নিজের। এসব বিষয়ে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস কোনো দায় বহন করে না।
বিদেশগামী যাত্রীদের জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে, যা নির্ভর করে গন্তব্য ও সেবার ধরণে। একইভাবে বিদেশ থেকে দেশে আসা যাত্রীদের জন্যও চার্জ ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। দুই বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো চার্জ নেই।
যদি কোনো যাত্রীর লাগেজ অতিরিক্ত বড় বা সংখ্যায় বেশি হয় এবং এজন্য একাধিক কাস্টমার সার্ভিস এজেন্ট প্রয়োজন হয়, তবে অতিরিক্ত চার্জ দিতে হবে।
সপ্তাহে সাত দিন, দিনে ২৪ ঘণ্টা এই সেবা চালু থাকে। যাত্রীদের জন্য এটি একটি বাড়তি সুবিধা, যা ভ্রমণকে আরো সহজ ও আরামদায়ক করে তোলে। লাগেজ বহন থেকে শুরু করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতায় পাশে থাকা; সবকিছুই এই সেবার অন্তর্ভুক্ত।
logo-1-1740906910.png)