Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসে আহত ও অসুস্থ কর্মীদের পাশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:১৮

প্রবাসে আহত ও অসুস্থ কর্মীদের পাশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড

বিদেশে কর্মরত অবস্থায় আহত বা অসুস্থ হয়ে দেশে ফেরার পর প্রবাসী কর্মীদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, যা পরিচালিত হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে। এই উদ্যোগের মাধ্যমে প্রবাসে দুর্ঘটনা বা অসুস্থতায় আক্রান্ত কর্মীরা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, আবেদন করতে পারবেন আহত বা অসুস্থ প্রবাসী কর্মী নিজে অথবা তার পরিবারের সদস্য। আবেদন করা যাবে অনলাইনে portal.wewb.gov.bd ওয়েবসাইটে অথবা সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ ডেস্ক/সেন্টারের মাধ্যমে।

আবেদনের সময় কিছু প্রয়োজনীয় নথি জমা দিতে হবে—পাসপোর্টের তথ্যপাতা, বিদেশে আহত বা অসুস্থতার প্রমাণপত্র, চিকিৎসার কাগজপত্র, Arrival/FWA নিবন্ধন নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট তথ্য। এসব নথি যাচাইয়ের পর বোর্ড আবেদনকারীর চিকিৎসা সহায়তার অর্থ প্রদান করে থাকে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশে কর্মরত অবস্থায় দুর্ঘটনা বা অসুস্থতায় আক্রান্ত অনেক শ্রমিক দেশে ফিরে চিকিৎসা ব্যয়ের ভারে বিপর্যস্ত হয়ে পড়েন। তাদের পাশে দাঁড়াতেই এই আর্থিক সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে।

দেশে ফেরার পর প্রবাসী কর্মীরা বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিতে পারেন। বোর্ডের টোল-ফ্রি নম্বর ১৬১৩৫ এবং হেল্পলাইন +৮৮০৯৬১৩৩২০২০০-এ ফোন করেও তথ্য জানা যাবে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd-এ বিস্তারিত নির্দেশনা ও আবেদন ফরম পাওয়া যায়।

Logo