বাংলাদেশিদের ৯৬ ঘণ্টার দুবাই ভিসা দেবে এমিরেটস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৭:৫৬
বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে এমিরেটস। আন্তর্জাতিক গন্তব্যে যাত্রার পথে তারা এখন দুবাইয়ে ৯৬ ঘণ্টার ট্রানজিট ভিসা নিতে পারবেন। এমিরেটস হলিডেজের নির্দিষ্ট প্যাকেজের আওতায় এই সুবিধা পাওয়া যাবে, যা ভ্রমণকারীদের চার দিন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অবস্থানের সুযোগ দেবে।
এমিরেটসের এই উদ্যোগ বিশেষভাবে প্রাসঙ্গিক তাদের জন্য, যারা বাংলাদেশ থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মরিশাস, জর্ডান, মিশর ও তুরস্কের মতো গন্তব্যে যাচ্ছেন। একই সঙ্গে যারা ওমরাহ পালনের উদ্দেশে ভ্রমণ করছেন, তাদের জন্যও এটি কার্যকর হবে।
নতুন ব্যবস্থায় যোগ্য বাংলাদেশি যাত্রীরা এমিরেটস হলিডেজের প্যাকেজ কিনে দুবাইয়ে চার দিনের অবস্থান করতে পারবেন। এর সঙ্গে যুক্ত থাকবে ৯৬ ঘণ্টার ভিসা সুবিধা। ফলে আন্তর্জাতিক যাত্রার সঙ্গে একটি সংক্ষিপ্ত অবকাশ ভ্রমণও যুক্ত হবে।
বিশ্বের অন্যতম বড় এভিয়েশন ও পর্যটন কেন্দ্র দুবাইয়ে এই স্টপওভার ভ্রমণকারীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে। তারা চাইলে কেনাকাটা, বিনোদন, পর্যটন কিংবা সাংস্কৃতিক অভিজ্ঞতা নিতে পারবেন। একই সঙ্গে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটাতে দুবাইয়ে কয়েক দিনের বিরতি অনেকের জন্য আরামদায়ক হবে।
এমিরেটস জানিয়েছে, এই ট্রানজিট ভিসা সুবিধা যাত্রীদের জন্য আরো বেশি নমনীয়তা তৈরি করবে। বিশেষ করে যারা দীর্ঘ দূরত্বের ভ্রমণে দুবাইকে সংযোগ কেন্দ্র হিসেবে ব্যবহার করেন, তাদের জন্য এটি সময় ও অভিজ্ঞতা দুটিই বাড়াবে।
logo-1-1740906910.png)