Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১২ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় দুই দিনের অভিযানে হাজারখানেক বিদেশি আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৯:৩০

মালয়েশিয়ায় দুই দিনের অভিযানে হাজারখানেক বিদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে বড় ধরনের অভিযান চালিয়ে এক হাজারের বেশি বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। 

দেশজুড়ে ১০ ও ১১ আগস্ট দুই দিনের চালানো এই সমন্বিত অভিযানে মোট ৩ হাজার ৩০৭ জনকে জিজ্ঞাসাবাদ ও যাচাই করা হয়। এর মধ্যে ১ হাজার ৪৩ জন বিদেশিকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক ছিলেন ৪৬ জন,এরপর রয়েছেন ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিকরা। 

কেলান্তান রাজ্যের আলাদা ‘অপস মেগা’ অভিযানে কোটাভারু ও কুয়ালা ক্রাইয়ের দুটি স্থানে মোট ৩১৬ জনকে পরীক্ষা করা হয় এবং ১২৮ জন বিদেশিকে আটক করা হয়। সেখানেও ৭৪ জনকে বৈধ পাস বা পারমিট না থাকার অভিযোগে এবং আরো কয়েকজনকে অভিবাসন আইনের বিভিন্ন ধারায় আটক করা হয়েছে। অন্যদিকে দেশব্যাপী অভিযানে একটি অ্যাপার্টমেন্টে ৩৩০ জনকে যাচাই করে ২৪৮ জন বিদেশিকে আটক করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, বৈধ কাগজপত্র বা পারমিট ছাড়া থাকা বিদেশিদের জন্য এখনো স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ রয়েছে। ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রামের আওতায় আগামী ৩১ মে ২০২৭ পর্যন্ত আত্মসমর্পণ করে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফেরার সুযোগ থাকছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, স্বেচ্ছায় ফেরার সুযোগ নেওয়া না হলে পরবর্তী সময়ে জেল-জরিমানার মুখে পড়তে হবে প্রবাসীদের।

Logo