মালয়েশিয়ার খবর ৯ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যাচাই শুরু হয়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৯:৩৯
মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের ৪ হাজারের বেশি নাগরিককে প্রত্যাবাসনের আগে পরিচয় ও নিরাপত্তা যাচাই শুরু হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, ১৯টি ইমিগ্রেশন ডিপোতে থাকা এসব নাগরিককে একটি কেন্দ্রে এনে তথ্য সংগ্রহ ও স্ক্রিনিং করা হচ্ছে।
প্রকৃত শরণার্থী, অভিবাসন আইন লঙ্ঘনকারী এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আলাদা করতেই এই প্রক্রিয়া চলছে।
যাদের শরণার্থী হিসেবে যাচাই করা হবে, তাদেরও ফেরত পাঠানোর তালিকায় বিবেচনা করা হবে। পরবর্তী ধাপে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে আলোচনা করবে।
মিয়ানমার সরকারের সঙ্গে সমঝোতার আওতায় মালয়েশিয়া থেকে সর্বোচ্চ ৫ হাজার নাগরিককে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে প্রত্যাবাসনের ক্ষেত্রে ব্যক্তির পরিচয় ও নিরাপত্তা পরিস্থিতি যাচাইকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৃহত্তর আঞ্চলিক প্রেক্ষাপট প্রসঙ্গে সাইফুদ্দিন উল্লেখ করেন, মিয়ানমার সরকার বাংলাদেশের কক্সবাজার থেকে প্রায় এক লাখ শরণার্থীর প্রত্যাবর্তন গ্রহণ করতে সম্মত হয়েছে, যেখানে বর্তমানে ১২ লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে। তবে পরিবর্তনশীল ভূ-রাজনীতির কারণে মালয়েশিয়ায় শরণার্থীদের জন্য তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
logo-1-1740906910.png)