সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গাড়ি চালকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে আবুধাবি পুলিশ। পুলিশের কঠোর এক বার্তায় বলা হয়েছে, ফ্রি ওয়েতে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলেও চলন্ত ট্রাফিকের মাঝখানে গাড়ি থামানো যাবে না।
কারণ এতে পেছন থেকে আসা গাড়ি সময়মতো বুঝতে না পেরে একের পর এক দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ সম্প্রতি একটি সচেতনতামূলক ভিডিও প্রকাশ করেছে, যেখানে এমনভাবে গাড়ি থামানোর কারণে কয়েকটি বড় দুর্ঘটনার ঘটনা দেখানো হয়েছে।
টায়ার পাংচার বা অন্য কোনো জরুরি সমস্যা হলেও সম্ভব হলে গাড়ি চালিয়ে নিকটতম এক্সিট বা নিরাপদ জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু গাড়ি যদি একদমই সরানো সম্ভব না হয়, তাহলে দ্রুত 999 নম্বরে ফোন করে সাহায্য চাইতে হবে।
এতে জরুরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারবে এবং বড় দুর্ঘটনার ঝুঁকি কমবে। পুলিশ একই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা বা অন্য কোনো বিষয়ে মনোযোগ না দিয়ে রাস্তায় পুরোপুরি নজর রাখার আহ্বান জানিয়েছে।
logo-1-1740906910.png)