সৌদি আরবে অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের বিরুদ্ধে আবারো বড় অভিযান চালানো হয়েছে। গত ৩০ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত এক সপ্তাহে বিভিন্ন আইন ভাঙার অভিযোগে ১৪ হাজার ৪৪০ জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে ৭ হাজার ৯০ জন আবাসন আইন, ৩ হাজার ৯৩২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪১৮ জন শ্রম আইন ভঙ্গ করেছে বলে জানা গেছে। একই সময়ে ১০ হাজার ৮২৭ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ১৮ হাজার ১৩১ জনকে প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে এবং আরো ৬ হাজার ৩৫৭ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এদের মধ্যে মধ্যে ৪০ শতাংশ ইয়েমেনি, ৫৯ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। বর্তমানে মোট ৩২ হাজার ১২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যার মধ্যে ২৯ হাজার ৯৯৫ জন পুরুষ এবং ২ হাজার ১৭ জন নারী।
logo-1-1740906910.png)