মালয়েশিয়ার খবর, ৬ আগস্ট,২০২৬
কুয়ালালামপুরে অভিযান ১১৯টি ভুয়া পাসপোর্ট জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ২১:৪৮
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাল পাসপোর্ট তৈরির একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১৯টি ভুয়া পাসপোর্ট জব্দ করা হয়েছে। তার মধ্যে সাতটি পাসপোর্ট বাংলাদেশের। গ্রেফতার করা হয়েছে তিন ইন্দোনেশীয়কে।
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে কুয়ালালামপুরের তামান শ্রী কুচিং ও তামান বুকিত চেরাস এলাকায় আলাদা অভিযানে আটক ও পাসপোর্ট জব্দের ঘটনা ঘটে।
তদন্তে জানা গেছে, চক্রটি মূলত ক্লাং ভ্যালি অঞ্চলের বিদেশি শ্রমিকদের টার্গেট করত, যারা স্বাস্থ্য পরীক্ষায় অকৃতকার্য হতেন বা কাজের জন্য অনুপযুক্ত ঘোষিত হতেন। তাদের পাসপোর্টে জালিয়াতি করে স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার সুযোগ করে দিত চক্রটি। এ জন্য প্রতিটি পাসপোর্টে ৮০ থেকে ১৩০ রিঙ্গিত পর্যন্ত নেওয়া হতো।
গ্রেফতার মূলহোতা নির্মাণ খাতের অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। অপর দুইজনের ভিসার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছিল।
logo-1-1740906910.png)