Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির রিয়াদ উঠে এলো কোয়ালিটি লাইফ ইনডেক্স তালিকায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ২০:৩৬

সৌদির রিয়াদ উঠে এলো  কোয়ালিটি লাইফ ইনডেক্স তালিকায়

সৌদি আরবের রাজধানী রিয়াদ এবার প্রথমবারের মতো গ্লোবাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্সে জায়গা করে নিয়েছে। এটি সৌদি আরবের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। এই সূচকটি সৌদি আরবের কোয়ালিটি অব লাইফ প্রোগ্রাম সেন্টার এবং জাতিসংঘের হ্যাবিট্যাট যৌথভাবে পরিচালনা করছে।

এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন শহরে মানুষের জীবনযাত্রার মান কতটা উন্নত হচ্ছে, তা বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন করা হয়।এই মূল্যায়নে আবাসন, গণপরিবহন, সরকারি সেবা, সবুজ পরিবেশ, নিরাপত্তা, মানসিক ও শারীরিক স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়। এসব খাতে রিয়াদের উন্নয়নের স্বীকৃতি হিসেবেই শহরটি এই বৈশ্বিক সূচকে স্থান পেয়েছে।

কর্তৃপক্ষ বলছে, রয়্যাল কমিশন ফর রিয়াদ সিটি, রিয়াদ মেয়রালিটি এবং কোয়ালিটি অব লাইফ প্রোগ্রাম-এর সমন্বিত কাজের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর অন্যতম লক্ষ্য—রিয়াদকে বিশ্বের অন্যতম বাসযোগ্য শহরে পরিণত করার প্রচেষ্টার একটি বড় মাইলফলক।

সৌদি কর্তৃপক্ষের আশা, এই স্বীকৃতির ফলে রিয়াদে আরও বেশি বিদেশি বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং আন্তর্জাতিক ব্যবসা আকৃষ্ট হবে। একই সঙ্গে শহরটিতে বসবাসকারী নাগরিক ও প্রবাসীদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। 

Logo