Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ৪ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় তিন বাংলাদেশির মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৫:৪৬

মালয়েশিয়ায় তিন বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের পোর্ট ডিকসনে তিন বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধারের ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ৩ আগস্ট বিকেল প্রায় ৪টা ১৫ মিনিটে একটি বাড়িতে বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

সেখানে গিয়ে তারা তিনজন বাংলাদেশি নাগরিককে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পরপরই একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এবং ঘটনার পেছনের সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, বিষয়টি হত্যা মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে এবং আরো কেউ জড়িত আছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। কর্তৃপক্ষের ধারণা, ঘটনাটি বাংলাদেশি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি নয় পুলিশ। এ ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পুলিশ সবাইকে গুজব না ছড়িয়ে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Logo