Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে চালু হলো ১৪ দিনের পর্যটন ভিসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০১:৩০

ওমানে চালু হলো ১৪ দিনের পর্যটন ভিসা

ওমান যেতে আগ্রহীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার।দেশটি নতুন ১৪ দিনের ফ্রি ট্যুরিস্ট ভিসা চালু করেছে। বিদেশি নাগরিকদের জন্য ভ্রমণ আরো সহজ করা এবং পর্যটন খাতকে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্বাচিত কিছু দেশের নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা পাবেন। এই নতুন ভিসা ক্যাটাগরি ওমানের সংশোধিত বিদেশি আবাসন আইনের নির্বাহী বিধিমালায় যুক্ত করা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ১৪ দিনের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজন হলে এটি অন্যান্য ট্যুরিস্ট ভিসায় পরিবর্তন করা যাবে। তবে সে ক্ষেত্রে নির্ধারিত শর্ত, প্রক্রিয়া এবং প্রযোজ্য ফি অনুসরণ করতে হবে। নতুন বিধিমালাটি ২ আগস্ট সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে এবং প্রকাশের পরদিন থেকেই কার্যকর হয়েছে।

কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের ফলে স্বল্পমেয়াদি পর্যটক বাড়বে এবং ওমানের পর্যটন খাত আরো গতিশীল হবে। তবে এই সুবিধা সব দেশের নাগরিকদের জন্য নয়। কোন কোন দেশের নাগরিক এই ফ্রি ১৪ দিনের ভিসা পাবেন, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলাদাভাবে নির্ধারণ করবে। 

Logo