Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে মানব পাচার নিয়ে সতর্ক করল সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ২৩:৫৫

ওমানে মানব পাচার নিয়ে  সতর্ক করল সরকার

ভুয়া চাকরির প্রলোভন এখন মানবপাচার চক্রের অন্যতম বড় অস্ত্র হয়ে উঠেছে বলে সতর্ক করেছে ওমান।

৩০ জুলাই বিশ্ব মানবপাচারবিরোধী দিবস উপলক্ষে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধচক্রগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দিয়ে মানুষকে বিদেশে নিয়ে গিয়ে জোরপূর্বক শ্রম,সাইবার প্রতারণা এবং অন্যান্য অপরাধমূলক কাজে বাধ্য করছে।

মানবপাচার শুধু আইনের লঙ্ঘন নয়, এটি মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত। তিনি জানান, ওমানের প্রণীত নতুন আইন মানবপাচারের নতুন কৌশল মোকাবিলা এবং ভুক্তভোগীদের সুরক্ষা আরও জোরদার করেছে।

এদিকে রয়্যাল ওমান পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জামাল হাবিব আল কুরাইশি জানিয়েছেন, ওমানে মানবপাচারের ঘটনা তুলনামূলক কম হলেও প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়।

তিনি সাধারণ মানুষকে চাকরির প্রস্তাব গ্রহণের আগে নিয়োগকর্তা ও রিক্রুটিং প্রতিষ্ঠানের সত্যতা যাচাই করার এবং সন্দেহজনক কোনো প্রস্তাব পেলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছেন।  

Logo